News Flash

  • Home
  • দেশ
  • একাধিক কর্মসূচি নিয়ে দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Image

একাধিক কর্মসূচি নিয়ে দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী

দুবাই, ২১ সেপ্টেম্বর (হি.স.): রাজ্যে বিনিয়োগ টানতে স্পেনের পর দুবাই সফলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোরে দুইদিনের সফরে দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী । রাজ্যে বিনিয়োগ টানতে স্পেনের পর দুবাইয়েও ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। রয়েছে প্রবাসী বাঙালিদের সঙ্গে আলাপচারিতাও।

এদিন দুবাইয়ের ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড ’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে বাংলার প্রতিনিধি দল। যার নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড ’ দুবাইয়ের শিল্প ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকে সরাসরি গোটা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গে বাণিজ্য চলে। আবার ‘জেবেল আলি বন্দর’ দুবাইয়ের গভীর সমুদ্র বন্দর। রাজ্যের তাজপুরকে গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে তুলতে চাইছে নবান্ন। আর তাই দুবাইয়ের গভীর বন্দরের পরিকাঠামো খতিয়ে দেখতে পারে রাজ্যের প্রতিনিধি দল। সেই অভিজ্ঞতা রাজ্যে কাজে লাগাতে পারে তারা।

শুক্রবার স্পেনের মতো দুবাইয়ে হবে শিল্প সম্মেলন। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী। নামজাদা শিল্পসংস্থা লু লু গ্রুপের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। লুলু রিটেল ব্যবসায় দুবাইয়ের সিংহভাগ ও আবুধাবি তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বড় বড় শপিং মল, হোটেল তৈরি করেছে। পাশাপাশি ম‍্যানুফ‍্যাকচারিং ইউনিট ও খাদ‌্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব‌্যাপক বিনিয়োগ করে। বাংলায় হোটেল-শপিং মল ছাড়াও বড় আকারের খাদ‌্য প্রক্রিয়াকরণ শিল্পতালুক গড়তে প্রাথমিকভাবে আগ্রহী।

বাণিজ্য সম্মেলনের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি। তাঁদের সঙ্গে নৈশভোজও সারবেন মুখ্যমন্ত্রী। দুবাইয়ে শিল্পমহলের সঙ্গে পুঁজিপতিদের বাংলায় লগ্নিতে আনা যাবে, আত্মবিশ্বাসী মুখ‌্যমন্ত্রীর সঙ্গে থাকা শিল্প ও প্রশাসনের প্রতিনিধিরাও।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top