News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলস্টেশন চত্বর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ  উদ্ধারে চাঞ্চল্য
Image

রেলস্টেশন চত্বর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ  উদ্ধারে চাঞ্চল্য

আগরতলা , ২০ সেপ্টেম্বর: এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য ধর্মনগর রেলস্টেশনের এলাকায়। বুধবার সকালে ধর্মনগর রেল স্টেশনের পার্কিং জোনে একটি বটগাছ থেকে ঐ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সাত সকালে এ ধরনের ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

 পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে বটগাছ সংলগ্ন স্থানে এক মহিলা চায়ের দোকান খুলতে এসে প্রথমে এই ঘটনা প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে ই তিনি আশপাশের সাধারণ মানুষকে জড়ো করেন। খবর যায় ধর্মনগর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top