আগরতলা , ২০ সেপ্টেম্বর: বুধবার সকালে ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তর ঘেরাও করল রাগনা সাকাইবাড়ি এবং ভাগ্যপুরের গ্রামবাসীরা। সকাল দশটায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করে তিনটি গ্রামের গ্রামবাসীরা। তারা জানায় উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীক ডক্টর অরুণাভ চক্রবর্তী এবং জেলার দায়িত্বপ্রাপ্ত ভিডিও ডক্টর রাহুল পুরকায়স্ত ইচ্ছে করে সরকারের বদনাম করছে। জাতীয় স্বাস্থ্য মিশন থেকে কোটি কোটি টাকা উত্তর জেলাকে দেওয়া হলেও সেই টাকা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে না। মানুষের স্বার্থে এই টাকা ব্যয় না করে তা ব্যক্তিগত স্বার্থে ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে এদিন দপ্তর ঘেরাও করে রাখে গ্রামবাসীরা। তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ভিডিওর কাছে জবাব চায় কেন সরকারকে বদনাম করার জন্য মানুষকে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত করে সরকারের উপর মানুষের আস্তা নষ্ট করে দেওয়ার প্রকল্প চলছে। এদিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী বলেন সরকারের নির্দেশ মতো তিনি কাজ করে চলেছেন। সরকারের নির্দেশ মানুষের স্বার্থে বিবেচিত তাই তিনিও মানুষের স্বার্থেই কাজ করে চলেছেন। যারা ওনার এবং ভিডিওর বিরুদ্ধে অভিযোগের দাবি নিয়ে আজ ঘেরাও সংগঠিত করল তারা কেউ বা কারোর প্ররোচনা বুঝতে না পেরে এই কাজ সংগঠিত করেছে। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা সঠিকভাবে ব্যয় হচ্ছে এবং তা কারোর ব্যক্তিগত স্বার্থে ব্যয় করা হচ্ছে না বলে দাবি করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে উঠে দপ্তর। যদিও পরবর্তীকালে ঘেরাও মুক্ত হয় দপ্তর।

ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও,টাকা নয় ছয়ের অভিযোগ
Tags:
Releated Posts
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান
আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…
৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…


















