News Flash

Image

পাথারকা‌ন্দি থানার বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই বাইক আরোহী

পাথারকান্দি (অসম), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : আজ সোমবার বিশ্বকর্মা পূজার দিন সকা‌লে পাথারকান্দি থানার বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম হ‌য়েছেন দুই বাইক আরোহী। ঘটনা‌টি ঘ‌টে‌ছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন বারইগ্রাম পুলিশ ওয়াচ পোস্ট এলাকার চেরাগি‌তে।

জানা গে‌ছে, আজ সকাল প্রায় ১১টা নাগাদ কোনও কা‌জে মোটর বাইক নি‌য়ে রাতাবা‌ড়ি থানাধীন নিভিয়া এলাকার দুই যুবক যথাক্রমে সা‌মেদ উদ্দিন এবং আলফাজ উদ্দিন চেরাগিবাজার অতিক্রম করে ৮ নম্বর জাতীয় সড়‌কের পা‌শে দাঁড়িয়ে অন্য একজ‌নের অপেক্ষা কর‌ছি‌লেন। ‌ঠিক তখনই পাথারকা‌ন্দি থানার বর্জ্যবাহী একটি গাড়ি ক‌রিমগঞ্জ যাওয়ার প‌থে নিয়ন্ত্রণ হারিয়ে সড়‌কের পা‌শে অবস্থানকারী বাইক সহ দুই যুবক‌কে ধাক্কা দেয়। ধাক্কায় উভয়েই গুরুতরভাবে আহত হয়েছেন। সঙ্গে ক্ষ‌তিগ্রস্ত হয়েছে বাইক‌টিও।

‌দুর্ঘটনার খবর পে‌য়ে বারইগ্রাম ওয়াচপোস্টের ইনচার্জ চির‌ঞ্জিৎ কুমার বরা দলবল নি‌য়ে অকুস্থ‌লে পৌঁছে স্থানীয় জনতার সহযোগিতায় আহত‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য ‌শিলচর মেডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া দুর্ঘটনার শিকার মোটর বাইকটি নিজেদের হেফাজতে নিয়েছে বারইগ্রাম পুলিশ।

দুর্ঘটনায় দুই বাইক আরোহীর পা ভেঙে‌ছে ব‌লে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top