News Flash

  • Home
  • দেশ
  • বিডিও’র গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, পিংলায় মৃত ১
Image

বিডিও’র গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, পিংলায় মৃত ১

পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : বিডিও’র গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। সোমবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ডেবরা-পটাশপুর রাজ্য সড়কের পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ১২ মাইল এলাকায়।

মৃত বছর চল্লিশের রিন্টু মণ্ডল, সবং থানার বড়খেলনা এলাকার বাসিন্দা। সোমবার বেলা এগারোটা নাগাদ ডেবরার দিক থেকে পটাশপুরে যাচ্ছিল একটি কালো রংয়ের স্করপিও। সেটি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের। গাড়ির ভিতরে বসেছিলেন স্বয়ং বিডিও।

পটাশপুর থেকে পিংলার দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন মোটরবাইক আরোহী রিন্টু মণ্ডল। তখনই বিডিওর গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। গাড়ি থেকে ছিটকে পড়ে যান মোটরবাইক আরোহী।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ইতিমধ্যে পুলিশ দুটি গাড়িকে আটক করেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top