News Flash

Image

গহপুরে নকল সোনা সমেত গ্রেফতার তিন চোরাকারবারি

গহপুর (অসম), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত গহপুরে নকল সোনার নৌকা সমেত পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে তিন চোরাকারবারি।

জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সোমবার সোনা চোরাচালানকারীদের বিরুদ্ধে বড়িগাঁও এলাকায় অভিযান চালিয়েছিল গহপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে পুলিশ মোক্তার হুসেন, শরিফুল ইসলাম এবং রফিকুল ইসলাম নামের তিনজনকে নকল সোনা সহ আটক করে। তারা নকল সোনার নৌকা বিক্রি করতে ওই এলাকায় গিয়েছিল।

ধৃত তিনজনই লখিমপুর জেলার বিহপুরিয়ার বাসিন্দা। তারা এএস ১২ এইচ ১৫০৭ নম্বরের একটি সেন্ট্রো গাড়িতে করে গহপুরে এসেছিল। ওই সেন্ট্রো এবং তাদের তিনজনের হেফাজত থেকে দামি মোবাই ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top