চণ্ডীগড়, ১৫ মে (হি.স) : পাঞ্জাবে গভীর রাতে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জঙ্গি যোগের সন্দেহ৷ শনিবার রাতে যেভাবে পাঞ্জাবের দীনানগরে এক যুবকের গাড়ি ছিনতাই করা হয়েছে তার সঙ্গে পাঠানকোটে জঙ্গি হামলার কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ গতকাল গভীর রাতে টাটা সুমো চেপে আসা তিন দুষ্কৃতীর হামলায় জখম হয়েছেন প্রতীপ সেনি নামে এক গাড়ি চালক৷ পরে তারা পালিয়ে যায়৷ গুরুতর জখম অবস্থায় প্রতীককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যায়৷ টাটা সুমোটি কিছু দূরে রাস্তার ধারে উল্টে পড়েছিল৷ সেটি বাজেয়াপ্ত করা হয়েছে৷ পরিস্থিতি থমথমে৷ জারি হয়েছে রেড অ্যালার্ট৷ সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ প্রসঙ্গত, চলতি বছর ২ জানুয়ারি পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়৷ তার আগে ছিনতাই করা হয় গুরুদাসপুরের পুলিশ সুপার সালবিন্দর সিংয়ের গাড়ি৷ এবার দীনানগরে গাড়ি ছিনতাইয়ের পরে নাশকতার আশঙ্কা থাকছে প্রবল৷হিন্দুস্থান
পাঞ্জাবে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জঙ্গি যোগের সন্দেহ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















