জগদলপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের পারপা থানার অন্তর্গত পান্ডারিপানি গ্রাম পঞ্চায়েতের হাজারিগুড়া গ্রামের বাসিন্দা বুধরু মৌর্য নামে এক যুবক প্রাতঃকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।
পারপা পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, পান্ডারিপানি হাজারিগুড়ার বাসিন্দা বুধরু মৌর্য শনিবার সকাল ৬টায় প্রাতঃকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে রেললাইনে হঠাৎ বিশাখাপত্তনম থেকে আসা একটি ট্রেন তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। ঘটনার পর গ্রামের এক যুবক দেখতে পেয়ে মৃতের পরিবারকে ফোন করে বিষযটি জানায়। খবর পেয়ে পারপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য মেকো হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

জগদলপুর : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের
Tags:
Releated Posts
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…
রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা
নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…
নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী
কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…
পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…


















