News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে নয়া প্রকল্পের ঘোষণা দেবেন
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে নয়া প্রকল্পের ঘোষণা দেবেন

আগরতলা , ১৬ সেপ্টেম্বর : ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। জন্মদিনে নয়া প্রকল্পের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেবা পাক্ষিক কার্যক্রম হিসেবে পি এম বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের দশটি সাংগঠনিক জেলায় এই কর্মসূচি আয়োজন করা হবে।আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সমীর ঘোষ।

তিনি বলেন, এই যোজনার মূল উদ্দেশ্য হলো শ্রমিকদের সহযোগিতা করার। ১৮ টি ট্রেডের সঙ্গে জড়িত শ্রমিকরা এই যোজনার সুবিধা পাবে। পাশাপাশি  শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।
আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন ,এর জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।  এদিন যোজনা ঘোষণা হওয়ার পর রাজ্যের বাইক মিছিল সংগঠিত করা হবে  বলে জানিয়েছেন বিজেপির নেতৃবৃন্দ।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top