News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকা ধর্ষণ কাণ্ডে দুই অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ
Image

নাবালিকা ধর্ষণ কাণ্ডে দুই অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর ১৬ সেপ্টেম্বর : নাবালিকা ধর্ষণ কাণ্ডে দুই অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন উত্তর জেলার বিশেষ আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা। 

ঘটনার বিবরণে বিশেষ আদালতের সরকারি আইনজীবী সুদর্শন শর্মা জানিয়েছেন, ২০১৭ সালের ২৭ আগস্ট দামছড়া থানার অন্তর্গত সুন্ধিবাসা এলাকায় পাশের বাড়ি কোয়ায় জল আনতে গিয়েছিল এক নাবালিকা। তখন ওই নাবালিকাকে সেখান থেকে জোর পূর্বক তুলে নিয়ে যায় গন উরাং, পিন্টু উরাং ও বাসিয়া উরাং নামে তিন যুবক। তাকে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণ ধর্ষণ করে তিন যুবক। ওই অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে নাবালিকা কন্যা দামছড়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করে তিন যুবকের বিরুদ্ধে। ভারতীয় দণ্ড বিধির ৩৭৬ডি এবং পক্সও আইনের ছয় ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দামছড়া থানায় পুলিশ। 

পরবর্তীতে এই মামলায় তাদের আটক করা হয়েছিল। উত্তর জেলার বিশেষ আদালতে এই মামলা দীর্ঘ বছর চালার পর মোট ২১ জনের সাক্ষীর ভিত্তিতে অবশেষে গন উরাং ও পিন্টু উরাং কে দোষী সাব্যস্ত করে শনিবার এই মামলার রায় দান করেন বিচারপতি। সাক্ষীর অভাবে এই মামলা থেকে বেকসুর খালাস পায় বাসিয়া উরাং। শনিবার বিশেষ আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা দোষীদের ৩৭৬ ধারায় কুড়ি বছর কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন। অর্থ অনাদায়ে ছয় মাসের জেল। অনুরূপ ভাবে পক্সও আইনের ছয় ধারায় একই সাজা ঘোষণা করেন বিচারপতি। সরকারি আইনজীবী জানিয়েছেন, নাবালিকা ধর্ষণ কাণ্ডে এই ধরণের সাজা ঘোষণায় সমাজে একটি কঠোর বার্তা যাবে অপরাধ করলে কেউ পার পাবে না।

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top