News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাঙ্গন শুরু হতেই ঘুম ভাঙ্গল তিপরা মথার শীর্ষ নেতৃত্বের, এই প্রথম কেন্দ্রীয় কার্যকরি কমিটি গঠন
Image

ভাঙ্গন শুরু হতেই ঘুম ভাঙ্গল তিপরা মথার শীর্ষ নেতৃত্বের, এই প্রথম কেন্দ্রীয় কার্যকরি কমিটি গঠন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : ভাঙ্গন শুরু হতেই ঘুম থেকে জেগে উঠেছে তিপরা মথা। তিপরাল্যান্ড স্টেট পার্টি(টিএসপি) জোট ভেঙ্গে বেরিয়ে হুঙ্কার দিতেই নতুন কেন্দ্রীয় কার্যকরি কমিটি বানিয়েছে ত্রিপুরার প্রধান বিরোধী দল মথা। এদিকে, দলের বড় পদ ছেড়ে দিলেও রাশ এখনো প্রদ্যোতের হাতেই রয়েছে তারও প্রমাণ মিলেছে। কারণ, গতকাল তিনি ত্রিপুরায় আসতেই মথা সভাপতি বিজয় কুমার রাঙ্খল ৬ সদস্যক কেন্দ্রীয় কার্যকরী কমিটির ঘোষণা দিয়েছেন। কমিটির অন্যতম সদস্য জগদীশ দেববর্মা বলেন, খুব শীঘ্রই কেন্দ্রীয় কার্যকরি কমিটি বৈঠকে বসে দলকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

প্রসঙ্গত, নীতিগত ফারাক এবং দলীয় কাজকর্মে চরম অসন্তোষের জেরে তিপরা মথার সাথে জোট ভেঙ্গে বেরিয়ে গেছে তিপরাল্যান্ড স্টেট পার্টি। ওই দল কার্যত তিপরা মথায় মিশে গিয়েছিল ঠিকই। কিন্ত তাঁদের দাবি, টিটিএএডিসি-তে দলীয় এমডিসি-রা অবিলম্বে পদত্যাগ না করলে সকলকে বহিষ্কার করা হবে। 

সম্প্রতি সাংবাদিক সম্মেলনে তিপরা মথার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিপরাল্যান্ড স্টেট পার্টির দীনেশ দেববর্মা এবং শ্রীদাম দেববর্মা। দীনেশ বাবু সোজা নিশানা করে বলেন, তিপরা মথা দলে কার্যকরি কমিটি নেই। এমনকি, দলের সংবিধানও নেই। তাঁর অভিযোগ, প্রদ্যোত কিশোর দেববর্মন এখনো দলের রাশ নিজের কাছেই রেখেছেন। শুধুই সহানুভূতি কুড়ানোর জন্য তিনি দলের কোন বড় পদে থাকবেন না, এমনটা বলে বেড়াচ্ছেন। 

শ্রীদাম দেববর্মা ওই সাংবাদিক সম্মেলনে আক্ষেপ করে বলেছিলেন, প্রদ্যোতের ডাকে সাড়া দিয়ে তিপরাল্যান্ড স্টেট পার্টি তিপরা মথায় মিশে গিয়েছিল। কিন্তু এখন দেখে হতাশ হচ্ছি, জনজাতিদের প্রত্যাশা পূরণে তিপরা মথা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সুর আরও চড়িয়ে তিনি বলেন, আসলে জনজাতিদের কল্যাণ তিপরা মথার নেতৃত্ব ভুলে গেছেন। 

জোট শরিকের এই রাম ধাক্কায় কার্যত বেসামাল তিপরা মথা এরপরই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। গতকাল প্রদ্যোত কিশোর দেববর্মণ আগরতলায় ফিরতেই তিপরা মথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল ৬ সদস্যক কেন্দ্রীয় কার্যকরি কমিটির ঘোষণা দিয়েছেন। ওই কমিটিতে রয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ, বিজয় কুমার রাঙ্খল, জগদীশ দেববর্মা, অনিমেষ দেববর্মা, মেবার কুমার জমাতিয়া এবং বৃষকেতু দেববর্মা। 

সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রদ্যোত এ-বিষয়ে বলেন, তিপরা মথার কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রাথমিক, আঞ্চলিক, ব্লক, জেলা এবং কেন্দ্রীয় কমিটি নতুন করে সাজিয়ে তিপরা মথা-কে শক্তিশালী করব। 

আজ মথার বরিষ্ঠ নেতা জগদীশ দেববর্মা বলেন, তিপরা মথা এই প্রথম কেন্দ্রীয় কার্যকরি কমিটি গঠন করেছে। তাতে খুবই কম সংখ্যক সদস্য রয়েছেন। এই কমিটি মূলত দল পরিচালনা, নীতি নির্ধারণ সহ প্রয়োজনীয় সমস্ত সিদ্ধান্ত নেবে। তাঁর দাবি, আগামী কিছুদিনের মধ্যে দলকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। ৩/৪ দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যকরি কমিটির বৈঠকে আলোচনাক্রমে ওই সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top