News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিনা চিকিৎসায় মৃত্যু সাব – ইন্সপেক্টরের, হাসপাতালের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ
Image

বিনা চিকিৎসায় মৃত্যু সাব – ইন্সপেক্টরের, হাসপাতালের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : বিনা চিকিৎসায় গোমতী জেলা হাসপাতালে মৃত্যু এক সাব-ইন্সপেক্টরের। গোমতি জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে আবারও কর্তব্যে গাফিলতি ও বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর গুরতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার গোমতী জেলা হাসপাতাল চত্বরে ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় মুহূর্তেই। মৃত সাব ইন্সপেক্টরের পুত্রবধূ আঙ্গুল তুললেন জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার দিকে। 

ঘটনার বিবরণে জানা গেছে, উদয়পুর পুলিশ লাইন এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দেববর্মা(৫৮)রইস্যাবাড়ি থানায় কর্মরত ছিলেন। শুক্রবার নিজ বাড়িতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে পরিবারের লোকজন তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। গৌরাঙ্গ দেববর্মার পুত্রবধূর অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় গৌরাঙ্গ দেববর্মাকে হাসপাতালে নিয়ে আসার পর ওনারা কোন পরিষেবা পাননি। দেখা মিলেনি চিকিৎসকের। বারেবারে ওনারা ছুটে গেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিকট। কিন্তু পরিষেবা প্রদানের নামে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাদেরকে হয়রানি করেছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত একজন স্বাস্থ্যকর্মী এসে গৌরাঙ্গ দেববর্মাকে সেলাইন লাগিয়ে দিয়ে যায়। সেলাইন লাগানোর পরেই নাকি মৃত্যুর কোলে ঢলে পরে গৌরাঙ্গ দেববর্মা।এমনই অভিযোগ।  গৌরাঙ্গ দেববর্মার মৃত্যুর জন্য পরিবারের লোকজন এইদিন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের দায়ী করেছেন। প্রধান রেফারেল হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের জেলা ও মহকুমা হাসপাতালগুলির হালহকিকত যেন অত্যন্ত দুর্বল। দাবি উঠেছে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখার জন্য।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top