News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টারটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৬৩ হাজার টাকা : কৌশল কিশোর
Image

টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টারটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৬৩ হাজার টাকা : কৌশল কিশোর

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: স্বচ্ছ ভারত মিশন-আরবান প্রকল্পে  টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টারটি নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৬৩ হাজার টাকা। আজ ঋষ্যমুখ ব্লকের বাঁশপদুয়াতে টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টারের উদ্বোধন করে একথা বলেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী কৌশল কিশোর। 

এদিন উদ্বোধনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রসেসিং সেন্টারটি পরিদর্শন করেছেন ও সেন্টারের সম্মুখে একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেছেন।

এদিন তিনি বলেন, স্বচ্ছ ভারত গঠনে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত ও সুস্থ ভারত গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন।  

 সাথে তিনি যোগ করেন, এই সেন্টারে পচনশীল ও অপচনশীল পদার্থগুলি পৃথকীকরণ করা হবে। তাছাড়াও পচনশীল পদার্থ থেকে জৈব সারও তৈরি করা হবে বলে জানান তিনি।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top