News Flash

Image

৫০ গ্রাম হেরোইন সহ আটক দুই

ধর্মনগর, ১৩ সেপ্টেম্বর: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে ধর্মনগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়েছে সাবান কেসে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সাথে বাড়ির মালিক সহ বহি:রাজ্যের এক যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গেছে, বুধবার সকাল ১০ টা নাগাদ ধর্মনগর থানার ইন্সপেক্টর মমতাজ হাসিনার নেতৃত্বে ধর্মনগর থানাধীন টংগিবাড়ি ৩ নং ওয়ার্ডের সুমন্তনী নাথের বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সাবান কেসে ৫০ গ্রাম হেরোইন বাড়ির ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ধৃতরা হলেন,  সুমতি নাথ (৪১) এবং অসমের সনবিল আনন্দপুরের বাসিন্দা রাজু দাস (৫৫)।

 পুলিশ সুত্রে প্রাপ্ত খবরে জানা গেছে,  ধৃত পাচারকারী রাজু দাস পার্শ্ববর্তী রাজ্যে অসম থেকে হেরোইন ত্রিপুরায় পাচার করে থাকে বিভিন্ন এলাকায়। পুলিশ তাদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তাদের আদালতে সোপার্দ করা হবে। 

Releated Posts

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top