News Flash

  • Home
  • দেশ
  • ১৪ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সফর প্রধানমন্ত্রীর, রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

১৪ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সফর প্রধানমন্ত্রীর, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন। এই সফরে দুই রাজ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বৃহস্পতিবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের বিনায় পৌঁছবেন প্রধানমন্ত্রী, সেখানে তিনি ৫০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে ‘বিনা রিফাইনারিতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স’ এবং সমগ্র মধ্যপ্রদেশজুড়ে ১০টি নতুন শিল্প প্রকল্প।

এরপর বিকেল ৩.১৫ মিনিট নাগাদ ছত্তিশগড়ের রায়গড়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী, সেখানে তিনি গুরুত্বপূর্ণ রেল সেক্টর প্রকল্পগুলি দেশকে উৎসর্গ করবেন। অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের নয়টি জেলায় ‘ক্রিটিকাল কেয়ার ব্লক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এক লক্ষ সিকেল সেল কাউন্সেলিং কার্ডও বিতরণ করবেন।

Releated Posts

কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jun 15, 2026

ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন সুযোগ তৈরি করছে: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে এগিয়ে চলা ভারতের জন্য ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 15, 2026

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top