News Flash

Image

ফের যান দুর্ঘটনা ধর্মনগরে, গুরুতর আহত এক

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ট্রাফিক দপ্তরের অবহেলার কারণে ধর্মনগরে প্রতিদিন যানদুর্ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার দুপুর একটার দিকে জেল রোড মনতলার কাছে একটি ই-রিক্সা প্যাসেঞ্জার নিয়ে উত্তর জেলা শাসকের গাড়ির সাথে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে ই-রিক্সার চালকের খুব একটা ক্ষতি না হলেও ই-রিক্সার মধ্যে একজন বয়স্ক মহিলা জাফলং ৪ নং ওয়ার্ডের সুপর্ণা নাথ ব্যাপকভাবে আঘাতের শিকার হয়। সাথে সাথে তাকে অগ্নিনির্বাপক বাহিনীর লোকেরা এসে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। সে এখন আশঙ্কাজনক অবস্থায় উত্তর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। ই-রিক্সা চালকের নাম বিভ্র দে পুরকায়স্থ এবং বাড়ি হাফলং গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য ই-রিক্সা চালকের বয়স এখনো ১৮ বছর হয়নি। কি করে নাবালকরা ই-রিক্সা নিয়ে শহরের সর্বত্র ঘুরে বেড়ায় তা নিয়ে ট্রাফিকের কোন মাথা ব্যাথা নেই। ট্রাফিক দপ্তর কঠোর মনোভাব গ্রহণ না করলে দুর্ঘটনার হার আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই আশঙ্কা ব্যক্ত করেছেন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top