News Flash

  • Home
  • দিনের খবর
  • ছাত্রকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মার, হাওড়ায় ধৃত দুই
Image

ছাত্রকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মার, হাওড়ায় ধৃত দুই

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : ক্লাসে ছাত্রকে শাস্তি দেওয়ায় শিক্ষকদেরই বেধড়ক মারধর ছাত্রের বাড়ির লোকজনের। ঘটনাটি হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা।

সোমবার দশম শ্রেণির এক ছাত্র ইংরেজি ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে গোলমাল করে বলে অভিযোগ। শাস্তি হিসাবে ইংরেজি শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দেন। কিন্তু ছাত্রটি ক্লাসের বাইরে যেতে অস্বীকার করে। তখন শিক্ষক তাকে কান ধরে ওঠবোস করতে বলেন। একটি চড়ও মারেন বলে অভিযোগ। তখনকার মতো সব শান্ত হয়ে গেলেও গোলমাল বাড়তে থাকে।

স্কুলের টিফিনের সময়ে শিক্ষকদের বসার ঘরে চড়াও হয় ওই ছাত্রের আত্মীয়-সহ চার স্থানীয় বাসিন্দা। শিক্ষকক্ষে ঢুকেই লোকজন ঝাঁপিয়ে পড়ে ইংরেজির শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের বেধড়ক মারধর করতে থাকেন। কিল, চড় এবং ঘুসি পড়তে থাকে শিক্ষকদের উপর। কয়েক জন শিক্ষক আহত হন। গোটা ঘটনাটাই টিচার্স রুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। পরে মারধরের ওই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে।

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top