News Flash

Image

আগুনে পুড়ে ছাই একটি বাইক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগুনে পুড়ে ছাই একটি বাইক। ঘটনাটি সোমবার ভোরে দুপুরে  কমলপুর থানার অন্তর্গত মোহনপুর পঞ্চায়েতের গোয়ালমারা গ্রামের রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিতের পুত্র পীযূষ শর্মার বাইক পুড়ে ছাই হয়ে গেছে।ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই বাইকটি।অগ্নিকান্ডে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ভোরে মন্দিরের অভ্যন্তরে রাখা মন্দিরের পুরোহিত প্রাণ গোপাল শর্মার ছেলে পীযূষ শর্মার টিআর ০৪সি ৪৮০৩ নম্বরের পালসার বাইকটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করে স্হানীয় মানুষ । তখন তাদের চিৎকার চেঁচামেচিতে  আশপাশের লোকজন জড়ো হয়েছে।স্হানীয় মানুষ সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর দেওয়া হয় কমলপুর থানার পুলিশকে। কমলপুর থানার পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। 

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top