News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনজঙ্ঘার যাত্রাপথে বিলোনিয়াতেও স্টপেজ দিতে হবে, এই দাবি নিয়ে বিক্ষোভে সামিল সিপিআইএম বিভাগীয় কমিটি
Image

কাঞ্চনজঙ্ঘার যাত্রাপথে বিলোনিয়াতেও স্টপেজ দিতে হবে, এই দাবি নিয়ে বিক্ষোভে সামিল সিপিআইএম বিভাগীয় কমিটি

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। উত্তর-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ সাবরুম থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস শিয়ালদা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করায় বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই সন্তোষ ব্যক্ত করা হয়েছে। সাব্রুম থেকে যাত্রা শুরু করে উদয়পুরে স্টপেজ দেবে কাঞ্চনজঙ্ঘা। তারপর স্টপেজ দেবে আগরতলা স্টেশনে। এক্ষেত্রে বিলোনিয়া স্টেশনে স্টপেজ দেওয়ার আপাতত কোন ব্যবস্থা নেই। তাতে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে বিলোনিয়াবাসী। বিলোনিয়াবাসীর এই আবেগকে সামনে তুলে ধরে রবিবার বিলোনিয়া রেল স্টেশনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে সিপিআইএম বিভাগীয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে বিলোনিয়া রেল স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। অবিলম্বে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস এর স্টপেজ দেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন। এ সংক্রান্ত দাবী সংশ্লিষ্ট একটি স্মারকলিপি উত্তর-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। প্রতিলিপি জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছেও প্রদান করা হবে বলে জানিয়েছেন সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় নেতৃবৃন্দ। এদিন বিক্ষোভ আন্দোলন চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতৃবৃন্দ বলেন এই দাবি শুধুমাত্র সিপিআইএম দলের দাবি নয় বিলোনিয়ার সর্বস্তরের মানুষের দাবি। রেলওয়ে কর্তৃপক্ষ এই দাবি মেনে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস এর স্টপেজ দেওয়ার ব্যবস্থা না করলে দল মতের ঊর্ধে ওঠে সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top