News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব আত্মহত্যা প্রতিহত দিবস উপলক্ষে রাজধানীতে রেলি অনুষ্ঠিত
Image

বিশ্ব আত্মহত্যা প্রতিহত দিবস উপলক্ষে রাজধানীতে রেলি অনুষ্ঠিত

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। বিশ্ব আত্মহত্যা প্রতিহত দিবস উপলক্ষে রবিবার আগরতলায় এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির উদ্যোগে এই রেলি সংঘটিত করা হয়। রেলীটি আইএমএ অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলির আনুষ্ঠানিক সূচনা করেন আইএমএ-র সভাপতি ডঃ সঞ্জীব দেববর্মা। এদিন রেলিতে অংশগ্রহণ করে আইএমএ সভাপতি সঞ্জীব দেববর্মা বলেন গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে আত্মহত্যার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে। এই রাজ্যে আত্মহত্যার হার দেশের অন্যান্য রাজ্যের চেয়ে অনেক বেশি। তথ্য দিতে গিয়ে তিনি বলেন আত্মহত্যার জাতীয় গড় হল এক হাজারে বারো জন। অথচ ত্রিপুরায় এ হার ২০.০৮ শতাংশ। মোট মৃত্যুহার এর ৩৯ শতাংশই আত্মহত্যা জনিত বলে উল্লেখ করেন তিনি। ডঃ সঞ্জীব দেববর্মা বলেন আত্মহত্যা কোন রোগ নয়। আত্মহত্যা হলো কোনো একটি ঘটনার প্রতিফলন। যুবক যুবতীদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন। কর্মসংস্থানের অভাবসহ নানা কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। আত্মহত্যার প্রবণতা বন্ধ করতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাতে হবে বলে তিনি উল্লেখ করেন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top