News Flash

  • Home
  • বিনোদন
  • জন্মদিনে মহাকালেশ্বরের পুজো দিলেন অক্ষয় কুমার
Image

জন্মদিনে মহাকালেশ্বরের পুজো দিলেন অক্ষয় কুমার

মুম্বই, ৯ সেপ্টেম্বর (হি.স.): আজ ৫৬ বছরে পা দিলেন অক্ষয় কুমার। নিজের জন্মদিনে শনিবার মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন অভিনেতা। অভিনেতার একমনে ঈশ্বরের নাম সংকীর্তনের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন সকালে সপরিবারে উজ্জয়নের বাবা মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে যান ‘বলিউডের খিলাড়ি’। সেখানে গেরুয়া বসন পরে প্রথমে জ্যোতির্লিঙ্গে ভস্ম আরতি করে পরে শ্রী মহাকাল লোকে যান তিনি। দেখা যায় অক্ষয়ের বোন, ভাগনি এবং ছেলে আরবকেও। ক্রিকেটার শিখর ধাওয়ানও ছিলেন বলিউড সুপারস্টারের সঙ্গে। এদিন সকালে ইন্দোর বিমানবন্দরে নেমেই সোজা মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশে রওনা হন অক্ষয় কুমার ও শিখর ধাওয়ান। পুজো দিয়ে মন্দির চত্বর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অক্ষয় জানান, ‘দেশের আরও উন্নতি হোক। বাবার আশীর্বাদ থাকুক সকলের সঙ্গে।’–হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top