News Flash

  • Home
  • দিনের খবর
  • অসমকে অতিরিক্ত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ বিতরণ করবে কেন্দ্রবিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিঙের আশ্বাস মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মাকে
Image

অসমকে অতিরিক্ত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ বিতরণ করবে কেন্দ্রবিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিঙের আশ্বাস মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মাকে

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : অসমকে অতিরিক্ত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ বিতরণ করবে কেন্দ্র। আজ শনিবার কেন্দ্রীয় বিদ্যুৎ দফতরের মন্ত্রী আরকে সিং রজ্যের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মাকে এই আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিককালে অসমে প্রচণ্ড বিদ্যুৎ সংকটের সৃষ্টি হয়েছে। তাই রাজ্যে বিদ্যুৎ সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আরকে সিঙের সঙ্গে সাক্ষাৎ করে এজন্য সহায়তার আর্জি জানিয়েছিলেন৷ কেন্দ্ৰীয় মন্ত্ৰীর সঙ্গে এই বিষয় নিয়ে এক বৈঠকে বসেন মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী আরকে সিংকে বলেন, অসমে ২৬ শতাংশ বিদ্যুৎ চাহিদা বেড়েছে। তাই চাহিদা বেড়ে যাওয়ায় রাজ্য সংকটে পড়েছে।

বৈঠকে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মাকে কেন্দ্ৰীয় বিদ্যুৎ মন্ত্ৰী সিং অসমকে প্ৰয়োজনীয় বিদ্যুতের চাহিদা মোকাবিলা করতে অতিরিক্ত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ বিতরণ করার আশ্বাস দিয়েছেন। অতিরিক্ত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পেলে অসমে বহু পরিমাণের বিদ্যুতের চাহিদা পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লিতে আজকের বৈঠকে কেন্দ্ৰীয় বিদ্যুৎ মন্ত্ৰীকে মুখ্যমন্ত্ৰী অসম তথা উত্তর-পূৰ্বাঞ্চলের সাম্প্ৰতিককালের পরিস্থিতি সম্পর্কেও অবগত করেছেন।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top