News Flash

  • Home
  • প্রধান খবর
  • তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের ৮টি স্থানে তল্লাশি অভিযান এনআইএ-এর
Image

তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের ৮টি স্থানে তল্লাশি অভিযান এনআইএ-এর

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স) : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) শনিবার তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের ৮টি স্থানে তল্লাশি অভিযান চালায়। আগস্ট মাসের বিস্ফোরক সংক্রান্ত একটি মামলায় এনআইএ শনিবার অভিযান চালিয়েছে। শনিবার এনআইএ এই সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

এনআইএ জানিয়েছে, চেরলা ড্রোন মামলার তদন্তের খাতিরে তারা শনিবার তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ের আটটি জায়গায় অভিযান চালিয়েছে। সংস্থাটি তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের পাঁচটি জায়গায়, ভদ্রদ্রি ও কোথাগুডেমের দুটি জায়গায় এবং ছত্তিশগড়ের বিজাপুরের একটি জায়গায় অভিযান চালায়। ওই ৮টি স্থান থেকে অনেক ডিজিটাল ডিভাইস ও আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

ডিজিটাল ডিভাইস ও আপত্তিকর নথিপত্রগুলিকে নিয়ে জোরকদমে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা ভারত বিরোধী এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছিল বলে এনআইএ জানিয়েছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আরও জানিয়েছে, মাওবাদীরা সাম্প্রতিককালে বিভিন্ন রাজ্যে তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে।

জুন মাসে কোঠাগুডেমের চের্লা মন্ডলে ৩ অভিযুক্তের কাছ থেকে বিস্ফোরক সামগ্রী, একটি ড্রোন এবং একটি লেদ মেশিন বাজেয়াপ্ত করেছিল এনআইএ। তারপর ১২জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। স্থানীয় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সহযোগিতায় তিন অভিযুক্তকে গ্রেফতারও করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top