News Flash

Image

চুরি যাওয়া জিনিস সহ তিন চোর আটক

আগরতলা , ৯ সেপ্টেম্বর : রাজধানী আগরতলা শহরের নিউ ক্যাপিটাল কম্পাস থানার পুলিশ তিন চোরকে আটক করতে সক্ষম হয়েছে। খেজুর বাগান ও জিবি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সংখ্যক ব্যাটারি সহ অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা বেশ কিছু সংখ্যক চুরির ঘটনায় জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা সহ অন্যান্য থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের জালে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

 উল্লেখ্য, রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটে চলেছে। । ক্রমাগত চুরির ঘটনায় জনগণ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন। পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠেছে। এদিকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ জানিয়েছে শারদ উৎসবকে সামনে রেখে রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। চুরি ছিনতাই এর ঘটনায় জড়িতদের আটক করে এলাকায় শান্তির পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। জানা গেছে আটক ৩ চোরের কাছ থেকে ইতিমধ্যেই পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে । সে অনুযায়ী আরো কয়েকজনকে আটক করার জন্য পুলিশের তৎপরতা জারি রয়েছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top