News Flash

  • Home
  • প্রধান খবর
  • চন্দ্রবাবুর গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে টিডিপি, বিক্ষোভ প্রদর্শন দলীয় কর্মী-সমর্থকদের
Image

চন্দ্রবাবুর গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে টিডিপি, বিক্ষোভ প্রদর্শন দলীয় কর্মী-সমর্থকদের

বিজওয়াড়া, ৯ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে টিডিপি নেতৃত্ব। দুর্নীতির মামলায় চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার বিক্ষোভ প্রদর্শন করেন নাইডুর ছেলে নারা লোকেশ। রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি ও দলের অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে, তিরুপতির অন্নপূর্ণা সারুকুলু সেন্টারেও বিক্ষোভ দেখান টিডিপি-র কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, দক্ষতা উন্নয়ন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নায়ডু। শনিবার সকালে সিআইডি তাঁকে গ্রেফতার করেছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন। ২০২১ সালে এই দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
টিডিপি সূত্রে খবর, দলীয় কর্মসূচি উপলক্ষে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু। একটি জনসভায় ভাষণ দেওয়ার পরে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। শনিবার ভোরে সেখানেই হানা দেয় সিআইডি এবং অন্ধ্র পুলিশ। সকাল ৬টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর চন্দ্রবাবুকে মেডিক্যাল পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, এ বছরেই ৩৫টি ঘটনায় প্রাণহানি ৩১ জনের

শ্রীনগর, ৪ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের গ্রীষ্ম জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে দীর্ঘদিন দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। কারণ,…

ByByNews Desk Aug 4, 2026

২০৩০ সালের মধ্যে ১০ হাজার জিআই নিবন্ধনের লক্ষ্য ভারতের, এফটিএ-র মাধ্যমে বাড়বে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০ হাজার ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে…

ByByNews Desk Aug 4, 2026

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top