News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত মণ্ডপমে সমবেত সদস্যভুক্ত দেশের রাষ্ট্রনেতারা, জি-২০ শিখর সম্মেলনের সূচনা
Image

ভারত মণ্ডপমে সমবেত সদস্যভুক্ত দেশের রাষ্ট্রনেতারা, জি-২০ শিখর সম্মেলনের সূচনা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): ভারতের পৌরহিত্যে নতুন দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হয়েছে জি-২০ শিখর সম্মেলন। শনিবার সকালে ভারত মণ্ডপমে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জি-২০ সদস্য রাষ্ট্রের প্রধানদেরও ভারত মণ্ডপমে স্বাগত জানানো হয়।

একে একে ভারত মণ্ডপমে এসে পৌঁছন আমেরিকার রাষ্ট্রপতি জো বাউডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা নির্দেশক ট্রেডস আধানম, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ, ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি প্রমুখ।
এছাড়াও ভারত মণ্ডপমে এসে পৌঁছেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামফোসা প্রমুখ। জি-২০ সদস্য দেশের রাষ্ট্র প্রধানদের উপস্থিতির পর শুরু হয়েছে জি-২০ শিখর সম্মেলন।

Releated Posts

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top