News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্ৰামোন্নয়ন দপ্তরের বাস্তুকারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Image

গ্ৰামোন্নয়ন দপ্তরের বাস্তুকারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর ৷৷৷ নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির  অভিযোগ উঠেছে গ্ৰামোন্নয়ন দপ্তরের বাস্তুকারদের বিরুদ্ধে। কোন ধরনের শাস্তিমূলক ব‍্যবস্থা   নিচ্ছে না রাজ্য সরকার। এমনই অভিযোগ। জানা যায় কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরের  সরকারি কোয়ার্টারে গভীর রাত্র পযর্ন্ত চলে বাইক গাড়িসহ বিভিন্ন ব‍্যক্তির আনাগোনা। অস্থায়ী এক দুজন ইন্জিনিয়ার, বাছাই করা ঠিকাদার সহ চলে নিয়মিত অসামাজিক কাজ চলে বলে অভিযোগ। এতে ঐ এলাকার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে দাবি স্থানীয়দের । শুধুমাত্র রাস্তার নামে  রিয়াং শরনার্থী পূনর্বাসন প্রকল্পের বরাদ্দ প্রায় কয়েক কোটি টাকা কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরে নয়ছয়ের ঘটনা প্রকাশ‍্যে এলে রাজ্য গ্রামোন্নয়ন দপ্তরের ভূমিকা নিয়ে রহস‍্যের সৃষ্টি হয় স্থানীয়দের মনে।  জানা গেছে গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের কাছে  কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন বিষয় জানানো হয়েছে। এদিকে কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরের আওতাধীন মনুছৈলেংটা এডিসি ভিলেজের রবিরাইপাড়া অ‍্যান্ড্রলামপাড়া এলাকায় প্রায় ছয় কিলোমিটার সলিং রাস্তা করা হচ্ছে। ঐ সলিং রাস্তার কাজ অত‍্যন্ত নিম্নমানের হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে দপ্তরের বিরুদ্ধে। ফলে সব গুলি বিষয় যেন রাজ্য সরকার খতিয়ে দেখে। এমনই দাবি এলাকাবাসীদের। 

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top