News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপনির্বাচনে দুটি কেন্দ্রে নির্বাচন কমিশন পুন: ভোটের নির্দেশ না দেওয়ায় গণনা বয়কটের সিদ্ধান্ত বামফ্রন্টের
Image

উপনির্বাচনে দুটি কেন্দ্রে নির্বাচন কমিশন পুন: ভোটের নির্দেশ না দেওয়ায় গণনা বয়কটের সিদ্ধান্ত বামফ্রন্টের

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের গণনা বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেছে বামফ্রন্ট। দুটি কেন্দ্রেই ভোটে কারচুপি ও ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল বামেরা। 

ভোট গ্রহণ শেষে মঙ্গলবার সন্ধ্যায় মেলার মাঠে সিপিআইএমের রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের তরফে বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানানো হয়েছিল। কিন্তু দাবি জানানোর ২৪ ঘন্টা  অতিক্রান্ত হওয়ার পরও নির্বাচন কমিশন এ ব্যাপারে কোন সিদ্ধান্ত ঘোষণা করেনি। স্বাভাবিক কারণেই নির্বাচন কমিশনের মানসিকতা সম্পর্কে বামফ্রন্ট সম্পূর্ণভাবে অবগত। 

গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট গ্রহণকে প্রহসনে পরিণত করার পর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন পুনরায় ভোট গ্রহণের নির্দেশ না দেওয়ার ঘটনাকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে বামেরা। রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে জনগণের গণতান্ত্রিক অধিকার যে বারবার হরণ হচ্ছে এসব ঘটনার মধ্য দিয়ে তারই প্রমাণ মিলছে বলেও দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনারের এ ধরনের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে বামফ্রন্ট বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা বয়কট করার এই সিদ্ধান্ত জানিয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top