News Flash

  • Home
  • দিনের খবর
  • বাসন্তী রাজ্য সড়কে গাছে ধাক্কা বাসের, আহত কমপক্ষে ২০
Image

বাসন্তী রাজ্য সড়কে গাছে ধাক্কা বাসের, আহত কমপক্ষে ২০

দক্ষিণ ২৪ পরগণা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : বাসন্তী রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস । এই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। চালক ও খালাসির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ তাঁদের কলকাতার হাসপাতালে আনা হয়৷

বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট এলাকায়। বাসটি কলকাতার দিক থেকে ঘটকপুকুরের দিকে যাচ্ছিল৷ বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটি ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে। যার জেরে আসন থেকে হুড়মুড়িয়ে পড়েন যাত্রীরা। বাসের চালক ও কন্ডাক্টার গুরুতর আহত হয়েছেন। জখম হন বেশ কয়েকজন যাত্রী৷

স্থানীয় মানুষ ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করা শুরু করে৷ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার দুপুরে বি গার্ডেন ধামাখালি রুটের একটি বাসকে এক বাইক আরোহী অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি বাসের সামনে পড়ে যায়৷

ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে চালক বাসটিক ফুটপাথের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সামনেই ছিল অসংখ্য গাছ। তার একটি গাছে সজোরে ধাক্কা মারে ওই বাসটি। জোরা ধাক্কা মারার ফলে বাসের কেবিনটি দুমড়ে মুচড়ে যায়। বাসের আসনগুলি গিয়ে পড়ে একে-অপরের উপর ৷

বাইকটি বাঁচাতে গিয়ে এই বাস দুর্ঘটনা হলেও, বাইক এবং বাইক আরোহী দুজনেই বাসের নীচে চাপা পড়ে। বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশংকাজনক। সব মিলিয়ে ২০ থেকে ২৫ জন বাসযাত্রী এই ঘটনায় আহত হয়েছেন বলে দাবি। বাসের চালক ও খালাসির অবস্থা আশংকাজনক৷ তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top