News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত দেশে আইনের শাসন রয়েছে, মন্তব্য ভিসি-র
Image

মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত দেশে আইনের শাসন রয়েছে, মন্তব্য ভিসি-র

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : আইনের বাইরে উনি কিছুই করতে পারবেন না। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি নিয়ে বুধবার বললেন যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ।

গত মাসে হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার পর তাঁকে নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে আক্রমণ ও অধ্যাপকদের বেতন বন্ধের যে হুমকি মুখ্যমন্ত্রী দিয়েছেন তার প্রতিক্রিয়ায় মন্তব্য করেন বুদ্ধদেববাবু। বলেন, যা করবেন করতে হবে আইনের মধ্যে থেকে।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বুধবার বুদ্ধদেববাবু বলেন, ‘উনি যা বলেছেন তা যদি আইনানুগ হয় তাহলে তাই হবে। আইনের বাইরে তো আমরা কেউ নই। এগুলো সব সরকারি প্রতিষ্ঠান। আমাদের ওপর পরিচালনার ভার রয়েছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান চলবে দেশের আইনে। আইনের ঊধ্বে কেউ নয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতেও অনেক ক্ষমতা থাকে। তাই বলে কি আমি কারও চাকরি খেয়ে নেব?’

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের অভিযোগ করেন তিনি। এমনকী যে সব বিশ্ববিদ্যালয় রাজ্যপালের কথায় চলবে তাদের বিরুদ্ধে আর্থিক অবরোধ তৈরি করবেন বলে হুমকি দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিজেপির লোক বলে আক্রমণ করেন তিনি। বলেন, ‘মধ্যরাতে হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদলে গেল। ১৬ জনকে টপকে।’

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top