News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই নাবালক শিশুর
Image

বিশালগড়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই নাবালক শিশুর

আগরতলা ,৬ সেপ্টেম্বর: মনসা মায়ের মূর্তি বিসর্জন শেষে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই নাবালক ছেলের। পরিবারের সদ্যসরা দুই নাবালককে জল থেকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অনন্যারা ।

ঘটনার বিবরণে জানা যায় ,গত সোমবার সৈকত দেবনাথের বাড়িতে মনসা পূজা হয়েছিল । বুধবার পরিবারের সদস্যদের সাথে মায়ের মূর্তি বিসর্জন করতে আসে সৈকত দেবনাথ ও দীবাকর দাস। দুই জন সম্পর্কে মামাতো ও পিসাতো ভাই। সৈকতের বাড়ি বিশালগড় পৌর পরিষদের দুই নং ওয়ার্ডে মুড়াবাড়ি এলাকায়।আর দীবাকরের বাড়ি মুড়া বাড়ি স্কুল সংলগ্ন এলাকায়। বিসর্জন শেষে সবাই বাড়িতে চলে গেলে সৈকত, দীবাকর ও অন্য এক বন্ধু মিলে বালক বাবার আশ্রমের পুকুরে স্নান করতে গিয়েছিল। পুকুরে স্নান সেরে উঠছে না দেখে উপস্থিত থাকা অন্য বন্ধু গিয়ে বাড়িতে খবর দেয়। শুরু হয় চিৎকার চেঁচামেচি। বাড়ির সদস্য সহ এলাকাবাসী মিলে জল থেকে তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

ওই হৃদয় বিদারক খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ আরো অনেকে। বিশালগড় হাসপাতালে নাবালকদের মৃতদেহ দুটির ময়নাতদন্তের পর তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top