News Flash

  • Home
  • দিনের খবর
  • অমিত শাহ ১৬ সেপ্টেম্বর বিহার সফরে গিয়ে ঝাঁঝাড়পুরের জনসভায় ভাষণ দেবেন
Image

অমিত শাহ ১৬ সেপ্টেম্বর বিহার সফরে গিয়ে ঝাঁঝাড়পুরের জনসভায় ভাষণ দেবেন

পাটনা, ৬ সেপ্টেম্বর (হি.স) : সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনের আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৬ সেপ্টেম্বর উত্তর বিহারের ঝাঁঝারপুরে একটি জনসভায় ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঝাঁঝারপুর সফরের তথ্যটি, বিজেপির রাজ্য সহ-সভাপতি সন্তোষ পাঠক সূত্রে জানা গিয়েছে।

২০২২ সালের আগস্টে বিজেপি রাজ্য নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে একবছরে এটি বিহার রাজ্যে শাহের ষষ্ঠ সফর হবে। জুনের শুরুতে, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার ঝাঁঝারপুর সফরে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তার সফর পিছিয়ে দেওয়া হয়। অমিত শাহ সহ অন্যান্য বর্ষীয়ান বিজেপি নেতারা ১৬টি লোকসভা আসন পরিদর্শন করেছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জেডি(ইউ) এই ১৬টি আসনেই জয়ী হয়েছিল।

রাজ্যে নতুন মহাজোট সরকার গঠনের পর থেকে শাহ এর আগে পূর্ণিয়া, নওয়াদা, বাল্মিকিনগর, পাটনা এবং লক্ষীসরাই সফর করেছিলেন। রাজ্যে শাহের শেষ সফরে তিনি ২৪ জুন লখিসরাইতে একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ঝাঁঝারপুর সমাবেশটি ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে করা হয়েছে। বিজেপি ইতিমধ্যেই মিথিলাঞ্চল অঞ্চলের কেন্দ্রস্থলে একটি সমাবেশের প্রস্তুতি শুরু করেছে। ঝাঁঝাড়পুরের সমাবেশ হবে দলের ‘লোকসভা প্রবাস’ কর্মসূচির একটি অংশ। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, বিহার সফরে স্বরাষ্ট্রমন্ত্রী জোগবানিতে ইন্দো নেপাল সীমান্তে একটি চেকপোস্ট উদ্বোধন করবেন।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top