News Flash

  • Home
  • দেশ
  • দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করবেন শিবরাজ সিং চৌহান
Image

দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করবেন শিবরাজ সিং চৌহান

ভোপাল, ৬ সেপ্টেম্বর (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন প্রতিটি রাজ্যে সৌরনগর তৈরি করা। বুধবার শিবরাজ সিং চৌহান সেই স্বপ্নের বাস্তবায়ন করবেন।

মধ্যপ্রদেশ রাজ্যের রাইসেন জেলায় বিখ্যাত বৌদ্ধ পর্যটন কেন্দ্র সাঁচিতে দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জনসংযোগ আধিকারিক সুনিতা দুবে সূত্রে এই তথ্য জানা গিয়েছে। সাঁচি স্টেডিয়ামে বুধবার বিকেল ৪টে নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠানটির শুভারম্ভ হওয়ার কথা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মন্ত্রী হরদীপ সিং ডাং, জ্বালানি মন্ত্রী প্রদ্যুমন সিং তোমর, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ প্রভুরাম চৌধুরী, সমবায় মন্ত্রী অরবিন্দ ভাদোরিয়া, শক্তি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান গিররাজ দান্দোটিয়া, সাংসদ রমাকান্ত ভার্গব, বিধায়ক রামপাল সিং সুরেন্দ্র পাটওয়া, দেবেন্দ্র প্যাটেল, জেলা পঞ্চায়েত সভাপতি যশবন্ত সিং মীনা প্রমুখ।

যশবন্ত সিং মীনা বলেন, পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রচেষ্টা চালানো হচ্ছে সেই দিক দিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাঁচি সোলার সিটি বছরে প্রায় ১৩৭৪৭ টন কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমাবে, যা প্রায় ২.৩ লক্ষ প্রাপ্তবয়স্ক গাছের সমান। এর পাশাপাশি সরকার ও নাগরিকদের জ্বালানি সংক্রান্ত ব্যয়ে বছরে সাত কোটি টাকারও বেশি প্রত্যক্ষ বা পরোক্ষ সাশ্রয় করবে । সাঁচীকে সৌর নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব সুবিধার মাধ্যমে পরিবেশ দূষণ কমিয়ে পর্যটনকে আকৃষ্ট করার চেষ্টাও করা হবে। বিভিন্ন জায়গায় সোলার ওয়াটার কিয়স্ক বসানো হয়েছে। শহরে চারটি ব্যাটারি চালিত ই-রিকশা চলবে। এগুলি দূষণ করবে না। শহরে দুটি ব্যাটারি চালিত গারবেজ ভ্যানও চলবে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top