News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বৃহস্পতিবার হাইলাকান্দি সফরে মুখ্যমন্ত্রী, জেলায় কোনও লোডশেডিং নেই, জানানো হয়েছে সরকারি সভায়
Image

বৃহস্পতিবার হাইলাকান্দি সফরে মুখ্যমন্ত্রী, জেলায় কোনও লোডশেডিং নেই, জানানো হয়েছে সরকারি সভায়

হাইলাকান্দি (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে বর্তমানে কোনও লোডশেডিং বা পাওয়ার কাটের সমস্যা নেই। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একদিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার হাইলাকান্দি আসছেন। মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক বৈঠকে পৌরোহিত্য করে জেলা কমিশনার নিসর্গ হিভারে এ খবর জানিয়েছেন।

সভায় এপিডিসিএল থেকে জানানো হয়, গত কয়েকদিন জেলায় চাহিদা অনুযায়ী ২৫ মেগাওয়াট বিদ্যুৎ না পাওয়ায় ৪০ শতাংশ পর্যন্ত লোডশেডিং করা হলেও বর্তমানে চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাওয়ায় মঙ্গলবারও জেলায় কোনও লোডশেডিং করা হয়নি। রাজ্যে এক কোটি চারা গাছ লাগানোর কর্মসূচি অমৃত বৃক্ষ আন্দোলনে জেলার লক্ষ্যমাত্রা ৮৩,৫০৭টি গাছের চারা লাগানোর জন্য রেজিস্ট্রেশন জেলায় সম্ভব হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর জেলায় একযুগে ওই সব চারা গাছ লাগানোর জন্য জেলার মোট ৭০টি স্থানে গাছের মজুত ভাণ্ডার গড়ে তোলা হবে। জেলার সব গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে আগামী ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ওই চারা গাছ বণ্টন করা হবে। এর আগে ১১, ১২ এবং ১৩ সেপ্টেম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ অন্যান্য স্থানে বন বিভাগ থেকে চারা সরবরাহ করা হবে।

অমৃত বৃক্ষ আন্দোলনে এই চারা গাছগুলি গভীর গুরুত্ব সহকারে লাগানোর জন্য জেলা কমিশনার সভায় আবেদন জানান যাতে জিও ট্যাগের মাধ্যমে লাগানো এই গাছগুলির বেড়ে ওঠার পর্যালোচনা আগামীতে করতে কোনও অসুবিধা না হয়। সবাই সব বিভাগের রূপায়ণ করা প্রকল্পগুলির পর্যালোচনা করা হয়। ডিডিসি অ্যালডার্ড ফারহিনের উপস্থিতিতে সভায় বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top