News Flash

  • Home
  • দেশ
  • কালিয়াগঞ্জে বাস ও বাইকের সংঘর্ষে মৃত দুই যুবক
Image

কালিয়াগঞ্জে বাস ও বাইকের সংঘর্ষে মৃত দুই যুবক

কালিয়াগঞ্জ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জে বাস ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। মৃতরা হলেন, রিপম রাণা মাসুদ এবং তাঁর বন্ধু মজারুল ইসলাম।

এদিন দুর্গাপুরের একটি পড়ুয়াবোঝাই বেসরকারি বাস সাহেবঘাটা হয়ে কালিয়াগঞ্জ শহরের অভিমুখে আসছিল। সেইসময় মালগাঁও অঞ্চলের বাসিন্দা রিপম রাণা মাসুদ এবং তাঁর বন্ধু মজারুল ইসলাম কালিয়াগঞ্জ থেকে বাইকে করে বাড়ির পথে ফিরছিলেন। মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের সাঁপকালি জন্ডিপীরের সামনে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিমেষে দুমড়েমুচড়ে যায় বাইকটি। বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান দুই বাইক আরোহী। গুরুতর জখম অবস্থায় দু’জনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রিপন রাণা মাসুদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মজারুলকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। রায়গঞ্জে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে মজারুলেরও মৃত্যু হয়।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top