News Flash

  • Home
  • খেলা
  • জোলাইবাড়িতে শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি প্রাইজমানি ফুটবলের উদ্বোধন আজ
Image

জোলাইবাড়িতে শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি প্রাইজমানি ফুটবলের উদ্বোধন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।।উদ্বোধনী ম্যাচে চন্দ্রপুর মর্ণিং ক্লাব খেলবে নর্থ হিছড়ার এফ কে ডি প্লে সেন্টারের বিরুদ্ধে। বুধবার হবে উদ্বোধনী ম্যাচ। জোলাইবাড়ি স্কুল মাঠে হবে ম্যাচটি। ডা:‌ শ্যামা প্রসাদ মুখার্জি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার। জোলাইবাড়ি ফুটবল সংস্থার উদ্যোগে হবে আসর। আগামীকাল আসরের উদ্বোধন করবেন রাজ্য মন্ত্রিসভার সদস্য শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত থাকবেন সমাজসেবক অজয় রিয়াং। এবছর আসরে অংশ নিয়েছে ৩২ দল। ওই দলগুলোকে ৮ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে ২ টি করে দল দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র পাবে। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৪০ এবং ৩০ হাজার টাকা। ১২ অক্টোবর হবে আসরের ফাইনাল ম্যাচ। উদ্যোক্তা কমিটির আহ্বায়ক ঋষিকেশ বৈদ্য এখবর জানান। তিনি বলেন,”আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে মাঠকে”।‌

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top