News Flash

  • Home
  • খেলা
  • লিগ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ
Image

লিগ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত লীগ কমিটির জরুরি ও গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে আগামীকাল। সভায় প্রথম ডিভিশন লিগ ফুটবলের সবকটি দলের প্রতিনিধিবর্গকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর, রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ বনাম লাল বাহাদুর ব্যায়ামাগারের ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটে। লালবাহাদুরের ম্যানেজার এবং কয়েকজন সমর্থকের হাতে নিগৃহীত হন লাইন্সম্যান কার্তিক সহ অন্য রেফারিরা। রেফারি সত্যজিৎ দেবরায় তার রিপোর্ট জমা দিয়েছেন টিএফএ-তে। রিপোর্ট খতিয়ে দেখার পাশাপাশি চলতি লিগ ফুটবল নিয়ে আরও কিছু কথা বলার উদ্দেশ্যে আগামীকাল লীগ কমিটির জরুরী বৈঠক ডাকা হয়েছে। সন্ধ্যা সাতটায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস গৃহে হবে এই বৈঠক। সাম্প্রতিক মাঠে সংঘটিত অনভিপ্রেত ঘটনা সমূহ ছাড়াও চলতি লিগ নিয়ে আলোচনা হবে। রবিবারের হাই ভোল্টেজ ম্যাচের শেষে অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে রেফারি কর্তৃক প্রদত্ত রিপোর্টের ভিত্তি ধরে কাকে কতটুকু সতর্ক করা হবে, শোকজ করা হবে, কাউকে বরখাস্ত করা হবে কিনা, সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাব দলের সর্বাঙ্গীণ সহযোগিতা এবং খেলোয়ার সুলভ আচরণ আশা করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামীকাল লীগ কমিটির বৈঠকে সদস্যরা কি সিদ্ধান্তে উপনীত হন, তা শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top