News Flash

  • Home
  • দেশ
  • বাংলা সবদিক থেকে এগিয়ে, মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ মমতার
Image

বাংলা সবদিক থেকে এগিয়ে, মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ মমতার

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি স)। দেশের মধ্যে কলকাতায় রিয়েল এস্টেটের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এসব তথ্য সামনে আসছে না। বাংলা আসলে সবদিক থেকে এগিয়ে, পয়লা স্থানে। মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। সোমবার আবাসন নির্মাতাদের অনুষ্ঠান স্টেটকন ‘২০২৩’-এ এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, “এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নগরায়নের হার ভারতের জাতীয় গড়ের থেকে বেশি। আর এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরে রাজ্যে নগরায়নের হার বর্তমান সময়ের তুলনায় ৩৬ শতাংশের থেকে বেড়ে ৪২ শতাংশে পৌঁছে যেতে পারে। যা রাজ্যের শিল্পক্ষেত্রের জন্য একটা ভালো সংকেত৷ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

মুখ্যমন্ত্রী বলেন, অন লাইন পদ্ধতি, জমি ব্যাঙ্ক, ‘শিল্পসাথী’ প্রকল্প, ইজ অফ ডুইং বিজনেস প্রভৃতিতে এই রাজ্য বিশেষ কৃতিত্বের সাক্ষর রেখেছে। মিউটেশন, জমির কর প্রদান, পরিবেশ বিষয়ক অনুমতি, নিজে থেকে বিদ্যুৎ সংযোগের অনুমতি প্রভৃতিতেও সুফল পাচ্ছেন উদ্যোগপতিরা। কলকাতা পুরসভার বিল্ডিং রুল এবং পশ্চিমবঙ্গ পুর আবাসন-নির্মাণ আইনের সরলিকরণ হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা জমি নীতির বদল করেছি। লিজ হোল্ডের বদলে ফ্রি হোল্ড দেব। চা বাগানের জন্য ১৫ শতাংশ জমি পর্যটনে ব্যবহারের অনুমতি দেব। এই তো পাশে হর্ষবর্ধন নেওটিয়া বসে আছেন। মাকাইবাড়ি টি গার্ডেনে পর্যটন প্রকল্প করেছেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি— এ সবই সুন্দর জায়গা।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বর্তমান সময়ের তুলনায় রাজ্যের শহরাঞ্চলে আগামীদিনে ৮০ লক্ষ মানুষের বাস বেড়ে যাবে। সেই জায়গা থেকে বাড়ছে রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা।

আর এই সম্ভাবনা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে রাজ্যে লগ্নি আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোমবার আলিপুরে ‘ধনধান্যে’ প্রেক্ষাগৃহে ‘ক্রেডাই ওয়েস্ট বেঙ্গল’ ‘স্টেটকন ২০২৩’ আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top