News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যে ডেঙ্গুতে মৃত আরও ২ জন
Image

রাজ্যে ডেঙ্গুতে মৃত আরও ২ জন

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর দাপট। রবিবার সকালে মুর্শিদাবাদে একজন গৃহবধূ এবং শনিবার গভীর রাতে বনগাঁয় মৃত্যু হয় এক তরুণীর। ফলে রাজ্যে মশাবাহিত রোগে মৃত্যু হল আরও দু’জনেরও। ডেঙ্গু প্রতিরোধে পঞ্চায়েতের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ বনগাঁর নিহত তরুণীর পরিবারের।

রবিবার সকালে নিহত হয়ছেন মুর্শিদাবাদের সুতির দু’নম্বর ব্লকের ইমামবাজারের বাসিন্দা সীমা বিবি । গত তিনদিন ধরে জ্বর এবং যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। শনিবার তাঁকে মহেশাইল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। রক্ত পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। তারপর তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মুখ থেকে রক্ত বেরতে থাকে তাঁর। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হল না। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে সুতিতে ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই।

সুতি দু’নম্বর ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল জানান, এখনও পর্যন্ত ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। প্রতিটি এলাকায় স্প্রে করার কাজ চলছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করেছেন। চলছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শিবির।

ডেঙ্গু প্রাণ কেড়েছে বনগাঁরও এক তরুণীর। মৃত চৈতি বিশ্বাস, বনগাঁর আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আইটপাড়া এলাকার বাসিন্দা। গত বুধবার থেকে চৈতির জ্বর হয়েছিল। শনিবার সকালে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। গভীর রাতে বনগাঁ মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পঞ্চায়েতের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ পরিবারের।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top