News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের বুকে মেলা প্রাঙ্গণে অপরিচ্ছন্ন জল দিয়ে তৈরি হচ্ছে রকমারি খাবার, উদাসীন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা 
Image

শহরের বুকে মেলা প্রাঙ্গণে অপরিচ্ছন্ন জল দিয়ে তৈরি হচ্ছে রকমারি খাবার, উদাসীন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা 

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। অপরিচ্ছন্ন জল দিয়ে তৈরি হচ্ছে মেলা প্রাঙ্গণে বিভিন্ন খাবারের সামগ্রিক। ঘটনা রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে জগন্নাথ জিও মন্দির সংলগ্ন এলাকায়।

রাজধানী আগরতলা শহরের জগন্নাথ জিও মন্দির সংলগ্ন এলাকায় ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত মেলা প্রাঙ্গনে ময়লা জল দিয়ে জিলিপি সহ অন্যান্য সামগ্রী তৈরি করার ঘটনাকে কেন্দ্র করে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনা প্রত্যক্ষ করে সচেতন নাগরিকরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। বিষয়টি খাদ্য দপ্তরের কর্মকর্তাদের নজরে আনা হলেও কঠোর কোন ব্যবস্থা গ্রহণের খবর নেই। 

ঝুলন যাত্রা উপলক্ষে রাজধানীর জগন্নাথ জিও মন্দির প্রাঙ্গণে রাস্তার দুপাশে খাবারের দোকান নিয়ে বসেছে বহু ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু ভেজাল খাবারের রমরমার অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে এতদিন কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

 অবশেষে ক্রেতাদের হাতেই ধরা পড়ল জগন্নাথ জিও মন্দির প্রাঙ্গনে এক বিক্রেতা। রবিবার সকালে বিষ্ণু সাহার দোকানের কারিগর কয়েকজন যখন একসাথে বসে জিলাপির জন্য ময়দায় জল ঢাল ছিল তখন নজরে আসে বালতি ভর্তি ঘোলা জল। ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য। আশেপাশে মানুষজন ছুটে আসে এই দোকানে। তখন দোকানের কর্ণধার বিষ্ণু সাহা স্বীকার করেন এতে জগন্নাথ জিউ মন্দিরের পুকুর এবং কলের জল। প্রতিবছরের মত এ বছর রাস্তার পাশে তাবু ঝুলিয়ে এভাবে নিম্নমানের খাবার তৈরি করেছে। এবং এতে মানুষের নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবছর রাস্তার পাশে তারা দোকান খুলে বসলেও তারা কিভাবে খাবার তৈরি করছে তা খতিয়ে দেখতে একবারের জন্য আসেনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ফুড সেফটি অফিসার। এদিন যখন পুকুরের জল দিয়ে জিলাপী, বুরিন্দা, খাজা সহ বিভিন্ন রকমারি খাবার তৈরি করছিলেন তখন ক্রেতাদের নজরে আসতেই হুরুস্থুল শুরু করে স্থানীয়রা। তাদের অভিযোগ গত কয়েকদিনে তারা বেশ কয়েকবার বিষ্ণু সাহার দোকান থেকে খাবার নিয়ে ছেলে মেয়েকে খাইয়েছেন। মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। আঙ্গুল উঠে ফুড সেফটি অফিসার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদাসীনতার দিকে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top