News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে টিএসআর জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনী:জে.ভি দোয়াতি
Image

ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে টিএসআর জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনী:জে.ভি দোয়াতি

আগরতলা, ২ সেপ্টেম্বর: উপনির্বাচনে বক্সনগর এবং ধনপুরের সবগুলি ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে টিএসআর জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনী। তাছাড়া সব ভোট গ্রহণ কেন্দ্রেই থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। আজ সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জে.ভি দোয়াতি।

তিনি বলেন , ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ- নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে নানান ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৫১ টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ২ টি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। ১৫টি ভার্নারেবল এবং বাকি গুলি সাধারণ ভোট গ্রহণ কেন্দ্র।
অন্যদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রের ৫৯টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ভার্নারেবল ১৯ টি আর বাকি ৪০ টি সাধারণ। দুই কেন্দ্রেই ২টি করে মডেল পুলিং স্টেশন ,২টি করে মহিলা পোলিং স্টেশন ও একটি করে পিডব্লিউডি পুলিং স্টেশন রয়েছে বলে জানান তিনি।
আগামীকাল বিকেল ৪ টা পর্যন্ত চলবে উপ-নির্বাচনের সরব প্রচার।দুটি কেন্দ্রের মোট ভোটার স্যংখা ৯৩৪৯৫ জন। এর মধ্যে ধনপুরের ৫০৩৪৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৬০৬৪ এবং মহিলা ভোটারের সংখ্যা ২৪২৮২ জন। বক্সনগরের ৪৩১৪৯ জন ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ২২২০৯ এবং মহিলা ভোটার ২০২৪০ জন ।২টি বিধানসভা কেন্দ্রের কোনটিতেই তৃতীয় লিঙ্গের ভোটার নেই বলে জানিয়েছে অতিরিক্ত জেলাশাসক জে.ভি. দোয়াতিয়া।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top