News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোবিন্দ সকাশে জে পি নাড্ডা, প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন
Image

কোবিন্দ সকাশে জে পি নাড্ডা, প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার দিল্লিতে কোবিন্দের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন নাড্ডা। উভয়ের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে, তবে কী কী বিষয়ে কথা হয়েছে, তা অজানা। প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের মাস সাতেক আগে আবারও ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকরের পক্ষে তৎপরতা শুরু করেছে কেন্দ্র। ওই নীতি কার্যকরের দিকগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রের কয়েক দফা আলোচনা হয়েছে বলে সরকারি একটি সূত্রের খবর। সেই আলোচনার ভিত্তিতে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকরের দিশা খুঁজতে একটি কমিটি গঠন করেছে মোদী সরকার। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই খবর প্রকাশ্যে আসতেই রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন নাড্ডা।

এদিকে, ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, “এই মুহূর্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট আসবে যা নিয়ে আলোচনা হবে। সংসদ পরিপক্ক এবং আলোচনা হবে, ঘাবড়ে যাওয়ার দরকার নেই…ভারতকে গণতন্ত্রের জননী বলা হয়, সেখানে বিবর্তন আছে…আমি সংসদের বিশেষ অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা করব।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top