News Flash

  • Home
  • খেলা
  • ১ম ডিভিশন লীগ ফুটবল জমজমাট আজ রামকৃষ্ণের মুখোমুখি জুয়েলস
Image

১ম ডিভিশন লীগ ফুটবল জমজমাট আজ রামকৃষ্ণের মুখোমুখি জুয়েলস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।।জয়ের ধারা অব্যহত রাখতে আজ মাঠে নামছে রামকৃষ্ণ ক্লাব। প্রতিপক্ষ টানা ২ ম্যাচে পরাজিত জুয়েলস অ্যাসোসিয়েশন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে কৌশিক রায়ের রামকৃষ্ণ ক্লাব। তবে ঘুরে দাড়াতে মরিয়া আবু তাহেরের জুয়েলস অ্যাসোসিয়েশন। বুধবার সকালে অনুশীলন শেষে রামকৃষ্ণ কোচ কৌশিক রায় বলেন,”জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। জুয়েলস পর পর দুই ম্যাচে হারলেও যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তাই বিপক্ষ দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি আমরা। এবং সেরা একাদশই মাঠে নামাবো আমরা। লক্ষ্য ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে লিগে এগিয়ে যাওয়া”। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছেন জুয়েলসের ফুটবলাররা। কিন্তু একটি জয়ই দলীয় ফুটবলারদের মনোবল বাড়াতে পারবে বিশ্বাস করেন জুয়েলস কর্তারা। সেই লক্ষ্যে গোটা দলের ফুটবলারদের উৎসাহ দিয়ে চলছেন ক্লাব কর্তারা। কোচ আবু তাহের বলেন,”প্রাথমিক ব্যর্থতা ভুলে আজ ছেলেরা ঘুরে ধাড়াবেই। প্রতিটি ফুটবলারই প্রতিজ্ঞাবদ্ধ”। ফুটবলপ্রেমীরা আশা করছেন, আজ ভালো খেলা দেখতে পারবেন।‌‌

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top