News Flash

  • Home
  • দিনের খবর
  • রামলীলা ময়দানে তৃণমূলের ধর্না কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ
Image

রামলীলা ময়দানে তৃণমূলের ধর্না কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ৩০ আগস্ট ((হি. স.) : ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ বরাদ্দ না করা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সঙ্গে তরজা চলছে রাজ্যের। এর প্রতিবাদে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তির দিন নয়া দিল্লির রামলীলা ময়দানে একটি প্রতিবাদ সভা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, সেই সভার অনুমতি দিল না দিল্লি পুলিশ।

বুধবার এই বিষয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, “বাংলার কণ্ঠ রোধ করা হচ্ছে। ন্যায্য পাওনার লড়াইয়ের কণ্ঠরোধ করা হল। বিজেপিই এই সভা করতে দিল না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত।” এই প্রতিবাদ সভা করতে না দেওয়ার প্রতিবাদে কি অন্য কোনও কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস? কুনাল ঘোষ জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই এই বিষয়ে কোনও ঘোষণা করা হবে।

এদিন কুনাল ঘোষ বলেন, “আমরা ২ অক্টোবর রামলীলা ময়দানে মনরেগা প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে সভা করতে চেয়ছিলাম। আমাদের কর্মীরা সেখানে ধর্না দেবেন বলে ঠিক হয়েছিল। এর জন্য আমরা অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। তবে, দিল্লি পুলিশ সেই অনুমতি দেয়নি। মোদীর ভারতে, বাংলার ন্যায্য পাওনার দাবিতে আমরা নীরব প্রতিবাদও জানাতে পারব না।”

Releated Posts

মাদক পাচার রোধে সহযোগিতা জোরদারে ‘গুয়াহাটি ঘোষণা’ গ্রহণ ব্রিকসের, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য আদান-প্রদানে জোর

গুয়াহাটি, ৭ জুলাই (আইএএনএস): অবৈধ মাদক পাচার এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় সহযোগিতা আরও শক্তিশালী করতে মঙ্গলবার ‘গুয়াহাটি…

ByBySandeep Biswas Jul 7, 2026

অযোধ্যায় দাসত্বের প্রতীক নয়, আজ বিশ্বের সর্ববৃহৎ রামমন্দির দাঁড়িয়ে: প্রতাপগড়ে মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অর্থ তছরুপের অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজার আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার…

ByByNews Desk Jul 7, 2026

ভয়েস স্যাম্পল দিতে অনীহা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন কলকাতা হাই কোর্টের, জরুরি শুনানির আর্জি খারিজ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top