News Flash

  • Home
  • প্রধান খবর
  • জি-২০ উপলক্ষ্যে সেজে উঠছে রাজধানী, মধ্য দিল্লিতে তৈরি হচ্ছে হেরিটেজ পার্ক
Image

জি-২০ উপলক্ষ্যে সেজে উঠছে রাজধানী, মধ্য দিল্লিতে তৈরি হচ্ছে হেরিটেজ পার্ক

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): ভারতের পৌরহিত্যে সেপ্টেম্বরে জি-২০ গোষ্ঠীর বৈঠক উপলক্ষ্যে সেজে উঠছে রাজধানী দিল্লি। জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সামনে ভারতের সৌন্দর্য্য তুলে ধরতে কোনও রকম খামতি রাখা হচ্ছে না। সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে নতুন দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি এখন জোরকদমে চলছে। জাতীয় রাজধানীর সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন প্রকল্পে কাজ করছে দিল্লি পৌর নিগম।

সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসাবে, দিল্লির বিশিষ্ট স্থানে ২০টি ভাস্কর্য এবং ১১টি ফোয়ারা স্থাপন করেছে দিল্লি পৌর নিগম। ৮০ হাজারের বেশি টবের গাছ, ৪৩ হাজার চারা রোপণ করা হয়েছে। শীর্ষ সম্মেলনকে স্মরণীয় করে রাখতে মধ্য দিল্লিতে একটি হেরিটেজ পার্কও তৈরি করা হচ্ছে। সবমিলিয়ে জি-২০ গোষ্ঠীর বৈঠক উপলক্ষ্যে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠছে রাজধানী দিল্লি।

Releated Posts

মহারাষ্ট্রের অমরাবতী হাসপাতালে আগুন, ধোঁয়ায় মৃত্যু ৩ সদ্যোজাতের

অমরাবতী, ২৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের অমরাবতীর জেলা মহিলা হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) সোমবার ভোরে ভয়াবহ আগুনের…

ByByNews Desk Aug 24, 2026

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top