News Flash

  • Home
  • খেলা
  • ধর্মঘটের কারণে ফুটবলার অনুপস্থিত ম্যাচ হয়নি, বল লীগ কমিটির টেবিলে

ধর্মঘটের কারণে ফুটবলার অনুপস্থিত ম্যাচ হয়নি, বল লীগ কমিটির টেবিলে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। একদিকে রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটের কারণে ফুটবলারদের যথাসময়ে মাঠে উপস্থিত হতে বাধা, অপরদিকে লীগ রুলসে উল্লেখিত সমস্ত নিয়ম-নীতি। প্রাসঙ্গিক বিষয় হিসেবে অপর দলের খেলোয়ারদের যথাসময়ে মাঠে আসা এবং দায়িত্বপ্রাপ্ত রেফারিদের উপস্থিতি। সবশেষে রেফারি রিপোর্ট। মোটকথা, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের ষষ্ঠ ম্যাচটি আজ অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত সুচি অনুযায়ী আজ, সোমবার খেলা ছিল টাউন ক্লাব বনাম ফ্রেন্ডস ইউনিয়নের মধ্যে। রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটের কারণে ফ্রেন্ডস ইউনিয়নের খেলোয়াররা মূলত‌: মাঠে আসতে পারিনি। যথাসময়ে ফ্রেন্ডস ইউনিয়নের এর পক্ষ থেকে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের লীগ কমিটির উদ্দেশ্যে লিখিত আকারে ম্যাচটি পরবর্তী সময়ে পুনরায় আয়োজনের আবেদন করা হয়েছে বলে সংবাদ সূত্রে জানানো হয়েছে। তবে লীগ কমিটি এ ধরনের কোন আবেদন পায়নি বলে জানিয়েছে। বল এখন পুরোপুরি লীগ কমিটির টেবিলে। সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি। তবে টিএফএ সূত্রের খবর,  এ ধরনের পরিস্থিতিতে কি হবে তা পুরোপুরি নির্ভর করছে লীগ রুলস এর উপর। লীগ রুলস অনুযায়ী, লীগ কমিটি এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তা এখন দেখার বিষয়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top