News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিনহাটায় সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু দুই ভাইয়ের
Image

দিনহাটায় সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু দুই ভাইয়ের

দিনহাটা, ২৮ আগস্ট (হি. স.) : দিনহাটার বড়নাচিনার কুটিপাড়া এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু দুই ভাইয়ের। সেপটিক ট্যাংকে পড়ে গিয়েছিলেন ভাই। তাঁকে বাঁচাতে গিয়ে সেখানে পড়ে যান দাদাও। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনেরই। সোমবার ঘটনাটি ঘটেছে । মৃতরা হলেন সাদিকুল হক এবং নবীর হক।

জানা গেছে, এদিন সকালে সাদিকুল নিজের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে কোনওভাবে সেখানে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন দাদা নবীর। ভাইকে বাঁচাতে গিয়ে ট্যাংকে পড়ে যান দাদাও। খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে দু’জনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ট্যাংকের বিষাক্ত গ্যাসের জেরেই দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Releated Posts

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top