News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনধকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় গ্রেফতার বহু পিকেটার
Image

বনধকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় গ্রেফতার বহু পিকেটার

আগরতলা , ২৮ আগস্ট : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে টি এস এফের ডাকা ত্রিপুরা বনধ রাজধানীতে ব্যর্থ হলেও রাজ্যের বেশ কিছু জায়গায় আংশিক প্রভাব পড়েছে।আজ সকাল ৬টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলবে বনধ।রাজ্যে জিরানিয়ার মাধব বাড়ি এলাকা,চম্পক নগর,চন্দ্র সাধুপাড়ায়, বড়মুড়া তথা হতাইকাতর,হেজামারা,বিশ্রামগঞ্জ ও মনুঘাটে চলছে বনধ। অবরোধ করে রাখা হয়েছে রাস্তা। আটকে দেওয়া হচ্ছে বহু যানবাহন।তাতে বিপাকে পড়ে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ।বহু মানুষ বনধের জেরে অফিস আদালতে যেতে পারেননি।
এদিন বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন টি এস এফ -এর পিকেটাররা।টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি পিকেটাররা বড়মুড়ায় পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।পুলিশের সাথে পিকেটারদের ধস্তাধস্তি শুরু হয়।সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা।পরর্বতী সময়প পুলিশ পিকেটারদের আটক করেছে।

প্রসঙ্গত ,ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আজ ১২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। এই বনধকে সমর্থন জানিয়েছে রোমান স্ক্রিপ্ট ফক ককবরক চোবা বাআর এস কে সি সংগঠন। ককবরক ভাষাকে রোমান হরফে করার জন্য এর আগেও অনেক আন্দোলন সংঘটিত করা হয়েছে। এ ব্যাপারে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও তাদের তরফ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়নি। ফলে আজ সংগঠনের পক্ষ থেকে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের ডাকা ১২ ঘণ্টার ত্রিপুরা বনধকে সর্বাত্মক সফল করার আহবান জানিয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top