News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কলোনি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আত্মরক্ষার প্রশিক্ষণ অনুষ্ঠিত
Image

কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কলোনি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আত্মরক্ষার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগরতলা, ২৭ আগস্ট।। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কলোনি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে রাজ্যস্তরের তাং- থা শিক্ষক সুব্রত নাথের সহযোগিতায় ছাত্রীদের মধ্যে দু’দিনব্যাপী আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। ২৫ শে আগস্ট সকাল ৭ টা নাগাদ প্রথম দিনের প্রশিক্ষণ শুরু হয়, ২৬ শে আগস্ট বিকাল তিনটা নাগাদ কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাহুল মোদী আই এস, মহকুমা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক মরিয়া কৃষ্ণ আই পি এস, কাঞ্চনপুর থানার পক্ষ থেকে জুনিয়র আইপিএস, তাং-থা শিক্ষক সুব্রত নাথ, স্কুল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ছাত্রীদের মধ্যে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আত্মরক্ষার প্রশিক্ষণের উপর ভিত্তি করে ৮০ জন ছাত্রীদেরকে এক গুরুত্বপূর্ণ সার্টিফিকেট দেওয়া হয়। তাং -থা শিক্ষক সুব্রত নাথকে জিজ্ঞেস করলে তিনি জানান যে কোনো ধরনের ডিফেন্সে ইন্টারভিউ দিতে গেলে এই সার্টিফিকেটের গুরুত্ব থাকবে। এই প্রশিক্ষণকে কেন্দ্র করে মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগাতে আলোচনা রাখা হয়।

Releated Posts

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top