News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দলীয় কর্মসূচিতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার উন্নয়নের সরকার , উপ নির্বাচনে বিজেপি জয়ী হচ্ছে: মুখ্যমন্ত্রী
Image

দলীয় কর্মসূচিতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার উন্নয়নের সরকার , উপ নির্বাচনে বিজেপি জয়ী হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট।। যারা কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে যোগদান করেছিল তারা ঠিকই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টিতে থাকলে কোন সুবিধা করতে পারবে না। তাই শেষ পর্যন্ত আবারো চলে গেলেন কংগ্রেসে। শনিবার উপ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ২০ বক্সনগর মন্ডলের উদ্যোগে বক্সনগরে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নাম না উল্লেখ করে বিধায়ক সুদীপ রায় বর্মনকে এদিন কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, পবিত্র বিধানসভায় মানদণ্ড কাঁধে নিয়ে পালিয়ে গিয়েছিল। এই রাজনীতি মুখ্যমন্ত্রীর আসনে বসে ডাক্তার মানিক সাহা করতে চান না বলে জানান তিনি নিজে।  মুখ্যমন্ত্রী  আরো বলেন মিথ্যে কথা বলে তারাই রাজনীতি করতেই পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এ ধরনের মিথ্যার কোন আশ্রয় নেই। ভারতীয় জনতা পার্টি একমাত্র কাজ হল উন্নয়ন। মুখ্যমন্ত্রী বামেদেরও তীর্ষক ভাষায় আক্রমণ করে বলেন, বিরোধীরা এখন আর মানুষের কাছে যেতে পারছে না। কারণ মানুষের কাছে গিয়ে তাদের আর কিছু বলার নেই। কারণ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারা রাজ্যে চলছে শুধু উন্নয়ন। তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে আসন্ন উপ নির্বাচনে শুধু বিজেপিকে ভোট দেবে। কারণ এটা সাবকা সাথ সবকা বিকাশের পার্টি। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে কমিউনিস্টদের সরকার ক্ষমতায় থাকাকালীন সামাজিক ভাতা ছিল ৭০০ টাকা। বর্তমান সরকারের সময়ে সেই সামাজিক ভাতা বৃদ্ধি করে দুই হাজার টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বক্সনগরে ৬৭২৭ টি ঘর বক্সনগরে প্রদান করা হয়েছে। ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে ক্ষমতায় থাকার ফলে রাজ্যের সার্বিক উন্নয়ন দ্রুতগতিতে চলছে। তাই এখনো যারা কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য বিরোধী দলের সাথে রয়েছেন তাদেরকে দেরি না করে বিজেপি দলে সামিল হওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
অপরদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বক্সনগরের মানুষ কোনকিছু ভুলে যাবে না। বক্সনগরের মানুষ ঋন পরিশোধ করবে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও কমিউনিস্টের আতাতকে যেভাবে মানুষ শিক্ষা দিয়েছে, একই ভাবে বক্সনগরের মানুষ বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শিক্ষা দেবে। বক্সনগরের মানুষ তৈরি হয়ে গেছে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিধানসভায় পাঠানোর জন্য। আয়োজিত এ দিনের সভায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সদ্য কংগ্রেস ছেড়ে আসা বিল্লাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Releated Posts

নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top